Membership Terms & Conditions
সোসাইটির সদস্য পদ লাভের পদ্ধতি
(ক) অত্র সোসাইটিতে ভর্তি ইচছুক গণমাধ্যম সংশ্লিষ্ট বা গণমাধ্যমে উৎসাহী যে কেউ সোসাইটি কর্তৃক নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে সভাপতির নিকট আবেদন করতে হবে।
(খ) সহযোগী সদস্যদের (অফেরতযোগ্য) ভর্তি ফি ১,০০০ (এক হাজার) টাকা, মাসিক চাঁদা ১০০/- (একশত) টাকা এবং বাৎসরিক অনুদান ৩০০/- টাকা।
(গ) সোসাইটির সভাপতি/সাংগঠনিক সম্পাদক জমাকৃত সকল ধরনের সদস্যের আবেদন পত্র পরীক্ষা-নিরীক্ষা করে কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অনুমোদনের জন্য পেশ করবেন এবং অনুমোদন সাপেক্ষ্যে সদস্য খাতায় লিপিবদ্ধ করবেন।
(ঘ) সরাসরি রাজনীতির সাথে জড়িত ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যাক্তি হিসেবে পরিচিত এমন কেউ সহযোগী সদস্য পদে আবেদন করতে পারবে না। তবে তারা আজীবন সদস্য হতে পারবেন।
(ঙ) সোসাইটিতে প্রদানকৃত কোন অর্থ ফেরতযোগ্য নয়।
ক) আজীবন সদস্য
গণমাধ্যমে কর্মরত বা গণমাধ্যম বন্ধুভাবাপন্ন যে কোন ব্যক্তি সদস্য পদ লাভের সকল নিয়ম অনুসরন করে আজীবন সদস্য লাভ করবেন। আজীবন সদস্য এককালীন ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা পরিশোধ করতে হবে। আজীবন সদস্যের কোন ভোটাধিকার থাকবেনা এবং তিনি কোন কার্যনির্বাহী পরিষদের সদস্য হতে পারবেনা। যে এলাকায় তিনি সদস্য হবেন সে এলাকার কমিটির সঙ্গে তিনি উপদেষ্ঠা হিসেবে যুক্ত থাকবেন। আজীবন সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়।
খ) সহযোগী সদস্য
গণমাধ্যমে কর্মরত বা গণমাধ্যম বন্ধুভাবাপন্ন যে কোন ব্যক্তি সদস্য পদ লাভের সকল নিয়ম অনুসরন করে সহযোগী সদস্য লাভ করবেন। সহযোগী সদস্যেরা শুধুমাত্র স্ব-স্ব বিভাগ/ সদর/ মহানগর/ জেলা/ উপজেলা/ বিশ^বিদ্যালয় কমিটিতে ভোটাধিকার ও নির্বাচনের সুযোগ পাবেন। সহযোগী সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়।
গ) স্বেচ্ছাসেবী
সারাদেশে বা বিশ্বের যেকোন স্থানে সাংবাদিক নয় কিন্তু বিভিন্ন বিষয় শেখার প্রতি আগ্রহ ও সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িত রাখার ইচ্ছে রয়েছে এমন যে কাউকে (সংখ্যা নির্ধারিত নয়) স্বেচ্ছাসেবী হিসেবে রাখা যাবে। তারা ভর্তি ফি ৩০০/- টাকা, মাসিক চাঁদা ৫০/- টাকা ও চাইলে অনুদানও প্রদান করতে পারবেন। তারা সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় সুবিধার জন্য পরিচয় পত্রও পাবেন। তবে তারা সংগঠনের কোন স্তরে ভোট, কমিটি গঠন বা সদস্যদের কোন নিয়মিত সুবিধা প্রাপ্য হবেন না। তারা স্থানীয় সংগঠনের সাথে একযোগে সামাজিক কর্মকান্ডে অংশ নিতে পারবেন। শুধুমাত্র স্বেচ্ছাসেবক হিসেবে পরিচয় পত্রের অধিকারী হবেন।
You must agree to the terms
and
conditions to submit.