শিক্ষাবৃত্তি কার্যক্রম
সেবাপ্রার্থীর ক্যাটাগরি :
ফেডারেল জার্নালিজম সোসাইটির যে কোন পর্যায়ের স্খায়ী বা সহযোগী সদস্যগণ এই সেবার আওয়তায় সেবা পাবেন। যদি তার নিয়মিত সদস্যপদ (চাঁদা+অনুদান+সাংগঠনিক শৃঙ্খলা, যদি কোন ব্যতয় না ঘটে) ৩ (তিন) বছর পূর্ন হয় তাহলে তিনি এই সেবার গ্রহনের আবেদন করতে পারবেন। দুস্থ,অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল সদস্যরা তাদের সন্তানের শিক্ষা সহায়তার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাবেন।
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ
১. অনলাইনে প্রাপ্ত শিক্ষাবৃত্তির আবেদনসমূহ প্রাথমিক যাচাই-বাছাই করা হয়;
২. প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ে অনলাইন সফটওয়্যার হতে প্রাপ্ত আবেদনসমূহের শ্রেণিভিত্তিক তালিকা বোর্ডের বাছাই কমিটির সভায় পেশ করা হয়;
৩. উপ কমিটির সভায় যোগ্য ছাত্র/ছাত্রীর অনুকূলে নির্ধারিত হার অনুযায়ী শিক্ষাবৃত্তির চূড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান করা হয়;
৪. শিক্ষাবৃত্তির জন্য মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে আবেদনকারীর ব্যাংক হিসাবে প্রেরণ করে আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ জানিয়ে দেয়া হয়;
শিক্ষাবৃত্তির হার নিম্নরূপ :
o ৯ম ও ১০ম শ্রেণি বা সমমানের জন্য প্রতি মাসে ২০০/- টাকা
o একাদশ ও দ্বাদশ বা সমমানের শ্রেণির জন্য প্রতি মাসে ৩০০/- টাকা
o স্মাতক বা সমমানের জন্য প্রতি মাসে ৪০০/- টাকা
o স্মাতকোত্তর বা সমমানের জন্য প্রতি মাসে ৫০০/- টাকা
সেবা প্রাপ্তির শর্তাবলি
১.সদস্যগণের যে সকল সন্তান পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম গ্রেড পয়েন্ট বি পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারা শিক্ষাবৃত্তি লাভের যোগ্য হবে;
২. সদস্যর বয়স ৫৯ বছর পর্যন্ত এ সাহায্য প্রদান করা হয়;
৩. স্বামী/স্ত্রী উভয়ই সদস্য হলে, কেবল একজনই সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন;
৪. অনলাইনে পুরনকৃত শিক্ষাবৃত্তির আবেদন ফরমের মুদ্রিত কপির নির্ধারিত স্থানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীল, ফেডারেল জার্নালিজম সোসাইটির স্থানীয় কমিটির সভাপতি/সাধারন সম্পাদক স্বাক্ষর ও সীল। ফরমের স্ক্যান কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করে চূড়ান্তভাবে দাখিল করতে হয়।
৫. ছাত্র-ছাত্রী বিগত বছরে যে পরীক্ষায় পাস করেছে তার মূল মার্কশীটের সত্যায়িত কপি স্ক্যান করে আপলোড করতে হয়;
৬. আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হয়।
৭. # মাধ্যমিক (নবম-দশম শ্রেণি) অথবা সমমানের জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর
# উচ্চ মাধ্যমিক (একাদশ- দ্বাদশ) অথবা সমমানের জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর
# উচ্চশিক্ষা (স্নাতক- স্নাতকোত্তর) অথবা সমমানের নূন্যতম সিজিপিএ ২.৫
# এমবিবিএস/প্রকৌশলী নূন্যতম সিজিপিএ ২.৫
You must be an approved member to apply.
Login to Apply