চিকিৎসা অনুদান (Expensive Treatment Support)

Application Requirements

সেবার নামজটিল ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান

 

সেবাপ্রার্থীর ক্যাটাগরি :

ফেডারেল জার্নালিজম সোসাইটির যে কোন পর্যায়ের স্খায়ী বা সহযোগী সদস্যগণ এই সেবার আওয়তায় সেবা পাবেন। যদি তার নিয়মিত সদস্যপদ (চাঁদা+অনুদান+সাংগঠনিক শৃঙ্খলা, যদি কোন ব্যতয় না ঘটে) ৩ (তিন) বছর পূর্ন হয় তাহলে তিনি এই সেবার গ্রহনের আবেদন করতে পারবেন।

দুস্থ,অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল সদস্যরা জটিল ব্যয়বহুল অসুস্থতায় সত্যতা যাচাই পূর্বক (বিল ভাউচার) ৩৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাবেন, জটিল রোগের ক্ষেত্রে তহবিল থাকা সাপেক্ষ্যে সর্বোচ্চ ২ (দুই) লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পাবেন। এই সহায়তা সদস্য, ১ম স্ত্রী এবং ১৮ বছরে নিচে ২ সন্তান পাবেন। এছাড়া তহবিল থাকা সাপেক্ষ্যে কোন সদস্য মৃত্যুর পর তার পরিবার ১ (এক) লক্ষ টাকা অনুদান পাবেন। সকল অনুদানের জন্য একজন সদস্য (একই পরিবার/স্বামী/স্ত্রী সদস্য) শুধুমাত্র একবার আবেদন ও যে কোন ক্ষেত্রে অনুদান গ্রহন করতে পারবেন।

সংগঠনের যে কোন অনুদান চলমান থাকা অবস্থায় গঠনতন্ত্র মোতাবেক কারো সদস্যপদ প্রশ্নবিদ্ধ/মৃত্যু/বাতিল হয় তাহলে চলমান সকল অনুদান বাতিল বলে গণ্য হবে। 

জটিল ব্যয়বহুল রোগসমূহ:            

ক্যান্সার, হ্নদরোগ, কিডনি-ব্যাধি, পক্ষাঘাত, বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ-সংযোজন সংক্রান্ত রোগ দুর্ঘটনায় মারাত্নকভাবে আহত হওয়া এবং সংক্রান্ত মেডিকেল বোর্ড কর্তৃক জটিল ব্যয়বহুল রোগ বলে চিহ্নিত যে কোন রোগও এর অর্ন্তভূক্ত হবে।

প্রয়োজনীয় কাগজপত্র        

১. হাসপাতালে ভর্তি হয়ে থাকলে মূল ছাড়পত্র

২. চিকিৎসা সংক্রান্ত বিল ভাউচার এর মূলকপি

৩. চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্র ও রিপোর্ট

৪. চিকিৎসা সংক্রান্ত খরচের হিসাববিবরণী

উপরোক্ত সকল কাগজ ফেডারেল জার্নালিজম সোসাইটির স্থানীয় কমিটির সভাপতি/সাধারন সম্পাদক কর্তৃক প্রতিস্বাক্ষরিত ও অর্থ সুপারিশকৃত  হতে হবে।

 

You must be an approved member to apply.

Login to Apply